মেধা যোগ লেভেল 1
চাপের মোকাবিলা, মনোযোগ বৃদ্ধি, রাগ নিয়ন্ত্রণ
13 - 18 বছরের কিশোর-কিশোরীদের জন্য
প্রথম সপ্তাহ থেকেই পরিবর্তন লক্ষ্য করুন!
রেজিস্টার করুনকিভাবে কিশোর-কিশোরীরা উপকৃত হবে?
শান্ত ভাবে রাগ ও আক্রমণাত্মক আচরণ সামলানো
বিশেষ পদ্ধতির সাহায্যে চাপ দূর করে ও দুশ্চিন্তা কমিয়ে রাগ, আক্রমণাত্মক মনোভাব ও হতাশাকে জয় করুন।
মনোযোগ বৃদ্ধি
অধিক মনোযোগের মাধ্যমে আপনার প্রচেষ্টাকে সঠিক পথে পরিচালিত করতে শিখুন,কম পরিশ্রমে বেশি ফলাফল অর্জন করুন।
দক্ষতার সঙ্গে চাপের মোকাবিলা করুন
কৈশোরের প্রতিটি চ্যালেঞ্জ —বন্ধুদের চাপ, প্রতিযোগিতা, চেহারা নিয়ে দুশ্চিন্তা, হরমোনের পরিবর্তন কিংবা সম্পর্কের সমস্যা- সব কিছুর মোকাবিলা করুন আত্মবিশ্বাসের সঙ্গে।
মেধা যোগ কি?
গবেষণায় দেখা গেছে য়ে শৈশবে আনন্দে থাকা কিশোর -কিশোরীরা প্রাপ্তবয়স্ক হয়েও সুখে থাকে। কিন্তু আজকাল সুখী কিশোর-কিশোরীদের দেখা পাওয়া দুর্লভ হয়ে যাচ্ছে। শৈশব থেকে কৈশোর হয়ে যৌবনের পথে যাত্রা নানা চ্যালেঞ্জে ভরা, যা চাপ বাড়ায় - শিক্ষা, কলেজে ভর্তির পরীক্ষা, বন্ধুদের চাপ এবং সম্পর্কের জটিলতা।
মেধা যোগ লেভেল ১ কিশোর-কিশোরীদের চাপমুক্ত ও সুখী করে তোলার পাশাপাশি মনোযোগী ও উদ্যোগী হতে সাহায্য করে। বিশেষ শ্বাস-পদ্ধতির মাধ্যমে তারা নেতিবাচক অনুভূতি জয় করতে এবং চাপ সামলাতে শেখে। পড়াশোনা, বন্ধুদের চাপ এবং আত্মসম্মানসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং উপদেশ দিয়ে প্রোগ্রামটি কিশোরদেরকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে পথপ্রদর্শন করে। এছাড়া পারস্পরিক মতের আদান-প্রদানমূলক প্রক্রিয়া ও খেলাধুলার মাধ্যমে দলগত ভাবে কাজ করা এবং সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ জীবনদক্ষতাগুলোও বিকশিত হয়।
মজাদার ও আকর্ষণীয় পরিবেশে শেখা এবং একাত্মবোধ ও সামাজিকীকরণের মাধ্যমে, তারা বুঝতে শেখে যে সাফল্য ও সুখ একসাথে অর্জন করা সম্ভব।.
আমার সাহস বেড়েছে। আমি আগে ক্লাসের বন্ধুদের সাথেও কথা বলতে পারতাম না। কিন্তু এখন, আমি আমাদের অ্যাসেম্বলিতে সাহসের সাথে ভাষণ দিতে সক্ষম!
মীরা, 13
ছাত্র
আমি জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছি। আমি চাই গুরুদেবের মতো সবার মুখে হাসি ফুটিয়ে তাদের আনন্দিত করতে।
অক্ষয়, 16
ছাত্র
আমি আমার এক উন্নততর, আরও আত্মবিশ্বাসী রূপ পেয়েছি। আমি নিয়মিত সুদর্শন ক্রিয়া করি, যা আমার একাগ্রতা ও শিক্ষাগত দক্ষতা উন্নত করেছে।
শ্রিয়া, 15
ছাত্র
মেধা যোগের উপরে গবেষণা
সঠিক কাজকর্ম
কিশোরদের কাজে 22% বেশি নির্ভুল!
মানসিক সুস্থতা
29% মান বৃদ্ধি
আবেগজনিত সমস্যা
পরিসংখ্যানের আওতাভুক্ত কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে আবেগজনিত সমস্যার 69% হ্রাস
অতিরিক্ত সচলতা (হাইপারঅ্যাক্টিভিটি)
পরিসংখ্যানের আওতাভুক্ত কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে অতিরিক্ত সচলতার 67% হ্রাস
সহপাঠীদের মধ্যে সম্পর্কের সমস্যা
পরিসংখ্যানের আওতাভুক্ত কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সহপাঠীদের মধ্যে সম্পর্কের সমস্যার 50% হ্রাস
আচরণগত সমস্যা
পরিসংখ্যানের আওতাভুক্ত কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে 78% হ্রাস
প্রতিষ্ঠাতা
গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
আমি এই কোর্স করতে চাই কিন্তু…
এই প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানাবেন?
নাম নথিভুক্ত হবার পরে কি হয়?
আরেকটা অনলাইন ক্লাস? আমি নিশ্চিত নই যে আমি সেটা আমার কিশোর-সন্তানকে করাতে চাই কি না
আমরা পুরোপুরি বুঝতে পারছি আপনার অবস্থা । কিন্তু যদি আপনার কিশোর-সন্তান একটি দ্বন্দ্বমুক্ত, শান্ত, সুখী এবং ফলপ্রসূ জীবন যাপন করে, তাহলে কি তা মূল্যবান হবে না? এই প্রোগ্রামটি আপনার কিশোর-সন্তানকে তাদের বয়স-সংক্রান্ত চাপ ও দুশ্চিন্তার মোকাবিলা করতে সাহায্য করবে, যা তারা হয়তো জানে বা জানে না, কিন্তু সেটা তাদের বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করছে।
আমার কিশোর-সন্তান কি সরাসরি প্রোগ্রামে প্রশ্ন করতে পারবে?
আমার কিশোর-সন্তান অন্তর্মুখী, এবং হয়তো প্রোগ্রামের কার্যক্রমে অংশ নেবে না। অংশ নিলে কি তার কোনো উপকার হবে?
হ্যাঁ, অবশ্যই! এই প্রোগ্রাম আপনার কিশোর-সন্তানের জন্য অনেক উপকারী। লাজুক কিশোর-কিশোরীরা তাদের সংকোচ কাটিয়ে ওঠে এবং প্রোগ্রামের সময়ে ও পরে নিজেকে প্রকাশ করতে শেখে।