নো ইওর টিন ওয়ার্কশপ (KYT)
আপনার টিনএজার সন্তানের সেরা বন্ধু হয়ে উঠুন!
মানসিক স্বাস্থ্য ও অভিভাবকত্ব সংক্রান্ত গবেষণা সম্পর্কে জানুন। কিভাবে আপনি আরও ভালো পিতা-মাতা হতে পারেন? আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে পাবেন।
রেজিস্টার করুনআমি কি শিখব?
সন্তানের আচরণ
বিভিন্ন পরিস্থিতিতে আপনার সন্তান কিভাবে চিন্তা করে, তা বুঝুন।
কার্যকরী যোগাযোগ
নেতিবাচক প্রতিক্রিয়া (শাসন ও বারণ) না দেখিয়ে সদর্থক আলোচনার মাধ্যমে সন্তানকে উদ্বুদ্ধ করুন।
ব্যক্তিত্বের বিকাশ
শিশু / টিনএজার সন্তানদের কিভাবে একজন বুদ্ধিদীপ্ত, উৎসাহী, সামাজিক দায়িত্বশীল ও সংবেদনশীল শিশু/টিনএজার করে গড়ে তুলবেন তা শিখুন।
মূল্যবোধ ভিত্তিক অভিভাবকত্ব
যে সব মানবিক মূল্যবোধ চিরকালীন সত্য, আপনার সন্তানের ভেতরে সে সব মূল্যবোধ জাগিয়ে তুলুন।
ভাল বাবা মা হয়ে ওঠার জন্য শিক্ষার প্রয়োজন কেন?
পিতা-মাতা হওয়া জীবনের অন্যতম বড় আনন্দ। এটি আপনার জীবনের সবচেয়ে বড় দায়িত্বও। আজ পিতা-মাতা হওয়া শুধু খাবার, পোশাক, আশ্রয় ও শিক্ষা দেওয়া নয়, তার থেকেও অনেক বেশি কিছু।
শিশুরা খেলার পুতুল নয়, যে আপনার পছন্দমত নিয়ম তারা মেনে চলবে। মা বাবা আর ছেলে মেয়েদের সম্পর্কের সমীকরণ কখনও এত সরল ছিল না। আজকের দ্রুতগতিতে এগিয়ে চলা, প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভর, ছোট বা একক পরিবারের ( বাবা, মা ও সন্তান) জীবনে পিতা-মাতারা পরিবারের অভিজ্ঞ প্রবীণদের পরামর্শের অভাব গভীরভাবে অনুভব করেন। সত্যিই,তাদের জীবনে কারো পথনির্দেশ থাকলে শুধু ভাল হত তা নয়, সেটা একান্তই প্রয়োজন। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘আপনার সন্তানকে জানুন’ এবং ‘আপনার টিনএজারকে জানুন’ কর্মশালা।
KYT আমার চোখ খুলে দিয়েছে। একটিও প্রশ্ন উত্তরহীন রাখেননি। আমি আমার স্বামীকেও এই কর্মশালার জন্যে রেজিস্টার করিয়েছি। সত্যিই, যদি দু’জন বাবা মা একসাথে করেন…
আকাঙ্খা
অভিভাবক, KYT
KYC কর্মশালাটি খুবই উপকারী ছিল। এখন আমাদের পারস্পরিক সম্পর্কে ও ব্যবহারে অবশ্যই পরিবর্তন আসবে। এখন আমরা কিভাবে আচরণ করবো এবং কিভাবে সন্তানের আচরণ গড়ে তুলবো তার একটি সঠিক পরিকল্পনা করে…
বসুধা
অভিভাবক - KYC
আগে আমরা সমস্যাটি কি তা জানতাম এবং বুঝতাম, কিন্তু কিভাবে তা সামলাতে হবে জানতাম না। এই কর্মশালাটি আমাকে কিছু নির্দিষ্ট বিষয় অনুসরণ করে আমার সন্তানকে একজন সুশিক্ষিত , সুরুচিপূর্ণ ও…
রেশমী
অভিভাবক - KYC
প্রতিষ্ঠাতা
গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, হিংসামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
আমি এই কোর্স করতে চাই, কিন্তু…
নিজেদের সন্তানকে বড় করতে সত্যিই কি কোনও কর্মশালার প্রয়োজন? প্রজন্মের পর প্রজন্ম পিতা-মাতারা নিজেরাই তো সন্তানদের বড় করছেন।
আসলে, একক পরিবার সম্পূর্ণ আজকের সময়ের ধারণা। আগে বাড়িতে প্রবীণরা থাকতেন, নির্দিষ্ট নিয়ম-নীতি ছিল, যা সবাই মেনে চলত। আজকের বিশ্বায়নের যুগে, উদার সমাজে নির্দিষ্ট কোন সীমারেখা নেই। যে যার নিজের মতাদর্শ অনুযায়ী, নিজের নিয়ম নিয়ে চলে। এই প্রজন্মের চ্যালেঞ্জও সম্পূর্ণ আলাদা। এই পরিস্থিতিতে এই কর্মশালা আপনাকে সঠিক পথের নির্দেশ দিতে পারে — অন্ধকারে পথ দেখানো আলোর মতো করে তুলতে পারে।
দুই ঘণ্টার কর্মশালা কি সত্যিই সাহায্য করবে?
অভিভাবকত্ব সারাজীবন ধরে চলা এক প্রক্রিয়া। কিন্তু এই দুই ঘণ্টায় আমরা শিশুদের আচরণের মূল কারণ বিশ্লেষণ করি এবং পিতা-মাতাদের প্রয়োজনীয় পরামর্শ দিই যাতে সন্তান তার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হতে পারে। এই পরামর্শ আপনার সন্তানদের সঙ্গে, বিশেষ করে বয়ঃসন্ধিক্ষণের ছেলে/ মেয়ের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে।
এই কর্মশালা কোন্ ধরনের সমস্যায় সাহায্য করতে পারে?
খাওয়ার অভ্যাস, আচরণগত সমস্যা, পেশা নির্বাচন, সহপাঠীদের চাপ, যোগাযোগের ঘাটতি, বৈদ্যুতিন মাধ্যমের ব্যবহারে আসক্তি - ইত্যাদি বিষয়ে ধারাবাহিক বোঝাপড়া দেয়। কর্মশালাটি পারস্পরিক আলোচনার ওপর নির্ভর করে, ফলে আপনাদের পক্ষে এইসব আচরণের কারণ বোঝা সহজ হবে।
আমি কি আমার সন্তানকে নিয়ে যেতে পারি?
এটি শুধু পিতা-মাতাদের জন্য।
আমি চাকরি করি। অনেক চাপ সামলাতে হয়। কর্মশালা যা যা নিয়ম মেনে চলতে বলবে সে সবের জন্যে কি আলাদা সাহায্যের প্রয়োজন হবে?
কর্মশালার পরামর্শ আপনাকে আপনার পেশাগত কাজ ও অভিভাবকের দায়িত্ব - এই দুই এর মধ্যে ভারসাম্য আরও সুন্দরভাবে রাখতে সাহায্য করবে। আপনি সহানুভূতি ও বোঝাপড়ার মাধ্যমে আপনার শিশু /টিনএজারের আচরণ সামলাতে সহজ বোধ করবেন।
আমার সন্তানের মধ্যে গুরুতর মনোযোগ-ঘাটতি দেখা যাচ্ছে। এই বিষয়ে কর্মশালা কি সাহায্য করবে?
এ অবস্থায় কাউন্সেলরের পরামর্শ নেওয়া উচিত। তবে আচরণের মূল কারণ বিশ্লেষণ আপনার সন্তান/টিনএজারকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে।
আমার সন্তানের আদৌ কাউন্সেলিং দরকার কি না বুঝতে পারছি না।
KYC/KYT কর্মশালা শিশু/টিনএজারের কঠিন আচরণের কিছু কারণ চিনতে সাহায্য করবে। এতে আপনি প্রয়োজনীয় উত্তর পেতে পারেন।
অনলাইন শিক্ষা সন্তানকে দিশেহারা করে ফেলেছে। গেম ও ইন্টারনেটে সে আসক্ত হয়ে পড়েছে। কর্মশালা কি দিশা দেখাবে?
নেশাসংক্রান্ত আচরণ সাধারণত গভীর মানসিক অবস্থার ফল। নেশার থেকে মুক্ত হতে , শিশু ও টিনএজারের জন্য আমরা দীর্ঘমেয়াদি আলাদা কোর্সের সুপারিশ করি।
আমার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে। কর্মশালা কি এ ব্যাপারে কোনো করবে?
বিশেষ সন্তানের জন্য পিতা-মাতার প্রচুর ধৈর্য, সহানুভূতি, ইতিবাচকতা ও শক্তি প্রয়োজন। কর্মশালা দৈনন্দিন রুটিনে উপযুক্ত পদ্ধতি চিহ্নিত করতে সাহায্য করবে। আমরা পিতা-মাতাদের জন্যও চাপমুক্তির প্রক্রিয়া শেখার পরামর্শ দিই, যাতে তারা সফলভাবে সব দিক সামাল দিতে পারে।
মহামারীর কারণে আমার সন্তানের আচরণ ও রুটিন বদলে গেছে। ওর মধ্যে কিছু নেতিবাচক পরিবর্তন দেখছি। কর্মশালা কি এ ব্যাপারে সাহায্য করবে ?
হ্যাঁ, এই কর্মশালা আচরণের মূল কারণ বোঝাতে সাহায্য করবে এবং দৈনন্দিন রুটিনে ইতিবাচক পরিবর্তন আনতে কীভাবে সাহায্য করবে তা শিখতে পারবেন। মহামারীর প্রেক্ষিতে ও বয়স অনুযায়ী আচরণগত পরিবর্তনগুলোরও বিশ্লেষণ পাওয়া যাবে।