কর্ম যোগ
যুবকদের জন্য নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচি
আত্মবিশ্বাস ও অন্তর্নিহিত শক্তি নিয়ে সমাজে পরিবর্তন আনার পথে এগিয়ে চল
কর্মশালার উপকারিতা
এটি একটি নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচি, যা লক্ষাধিক যুবককে তাদের জীবন ও সমাজে পরিবর্তন আনতে সাহায্য করেছে।
চ্যালেঞ্জের মুখোমুখি আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াও
নিজের প্রকৃত সামর্থ্য খুঁজে পেয়ে, আত্মবিশ্বাস অর্জন করে চ্যালেঞ্জ অতিক্রম করে লক্ষ্যে। পৌঁছও।
মানসিকভাবে শক্তিশালী হোন
মনের স্বচ্ছতা, মনোযোগ, ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন এবং হতাশা দূর করা, রাগ ও মানসিক চাপ কমানোর উপায় শিখুন।
নেতা হয়ে ওঠ
আর্ট অফ লিভিং-এর সঙ্গে কাজ করে নদী পুনরুজ্জীবন, টয়লেট ও স্কুল নির্মাণ ইত্যাদি বিভিন্ন সাধারন মানুষের জন্য সৃষ্ট প্রকল্পকে নেতৃত্ব দাও।
মাইক্রো-উদ্যোক্তা হয়ে ওঠ
কর্মসূচি শেষে আমাদের সঙ্গে মাইক্রো-উদ্যোক্তা হওয়ার সুযোগ পেতে পার। আমরা এর জন্য হাতে-কলমে প্রশিক্ষণ, পণ্য, পরিষেবা আর প্ল্যাটফর্ম দেব।
একটি মডেল গ্রাম গড়ে তোল
একটি সুখী ও সমৃদ্ধ গ্রাম গড়ার জন্য কী কী প্রয়োজন, তা শেখ এবং একজন পরিবর্তনকারী হয়ে ওঠার ভিত্তি তৈরি কর।
গ্রামের যুবসমাজকে ক্ষমতাবান করে তোলার কর্মসূচি
মানসিক চাপ নিয়ন্ত্রণ, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস গঠনের মাধ্যমে গ্রামীণ যুবদের নিজ জীবনের দায়িত্ব নিতে সাহায্য করে।
মহিলাদের জন্য আমাদের বিশেষ কর্মসূচি, গ্রামের তরুণীদের জন্য কর্মযোগ,নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচি(WLTP) লক্ষ্য
আত্মরক্ষা প্রশিক্ষণ
ঋতুচক্রের সময় স্বাস্থ্যসেবা
নারীদের জন্য সরকারি প্রকল্প ও আইন
স্থানীয় শাসনে (গ্রাম সভা) নারীদের ভূমিকা
আমাদের গ্রামে যুব নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচি (YLTP) আমার স্বামীকে মদ্যপান ছাড়তে অনুপ্রাণিত করেছিল। সেও আমাকে এই কর্মসূচি করতে উৎসাহিত করেছিল। কর্মসূচিটি আমার জীবনও বদলে দিয়েছে। সমাজের জন্য কিছু করার অনুপ্রেরণা…
বাসন্তী মাহাতো
গ্রাম সানবাম্বুয়া, ওডিশা
বছরের পর বছর ধরে আমার জেলায় জল ছিল না। অন্য যুবকদের মতো আমিও শহরে গিয়ে কাজ করে টাকা রোজগার করতে চেয়েছিলাম। কিন্তু ডিপ্লোমার শেষ বছরে আর্ট অফ লিভিং-এর যুব নেতৃত্ব…
কৃষ্ণ নারওড়ে
জেভলি, মহারাষ্ট্র
কয়েক বছর আগে আমি মদ্যপানে খুবই আসক্ত ছিলাম। যেকোনো সময়, যেকোনো জায়গায় আমাকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যেত। কেউ বিশ্বাস করত না যে আমি একটি সম্মানিত কলেজে শিক্ষকতা করি। পরিবার আমাকে…
ড. পুরুষোত্তম ওয়ায়াল
মহারাষ্ট্র
প্রতিষ্ঠাতা
গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, সহিংসতামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
আমি যোগ দিতে চাই, কিন্তু…
এটি কি 7 দিনের পূর্ণ-দিবস কর্মসূচি?
হ্যাঁ, এই কর্মসূচিতে পুরো দিনের সময় দিতে হবে। তবে এর মাঝে বিরতি ও বিশ্রামের সময় থাকবে।
এই 7 দিনে কী শেখানো হবে?
আপনাকে যোগ, ধ্যান, এবং সুদর্শন ক্রিয়া সহ প্রাণায়াম, ব্যবহারিক জ্ঞান, যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা, সফট স্কিল এবং কর্মসংস্থান ও সম্প্রদায় ব্যবস্থাপনার দক্ষতা শেখানো হবে।
আমি সমাজে পরিবর্তন আনতে আগ্রহী নই। এই কর্মসূচি আমাকে কীভাবে সাহায্য করবে?
এই কর্মসূচি আপনাকে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে সাহায্য করবে। শেখার মাধ্যমে আপনি কাজ ও বাড়ির চ্যালেঞ্জ সামলানোর সঠিক ভারসাম্য খুঁজে পাবেন।
এই কর্মসূচি কি শুধুই গ্রামীণ যুবকদের জন্য?
মূলত এই কর্মসূচি ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের জন্য।
আমি শহরে থাকি কিন্তু গ্রামে কাজ করতে চাই। এই কর্মসূচি কি আমাকে সাহায্য করবে?
নিশ্চয়ই। আপনি গ্রামীণ সম্প্রদায়ে কাজ করার হাতে-কলমে অভিজ্ঞতা পাবেন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগও পাবেন।