আর্ট অফ লিভিং-এর কর্মসূচি সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। যোগ, ধ্যান, শ্বাসপ্রশ্বাসের কৌশল এবং দৈনন্দিন জীবনে ব্যবহারিক জ্ঞান, সবকিছুর সমন্বয়ে জীবনকে একটি সর্বাঙ্গীন দৃষ্টিভঙ্গি প্রদান করছে। এই অত্যন্ত কার্যকর, শিক্ষামূলক ও আত্মউন্নয়নমূলক কর্মসূচি মানুষকে জীবনযাপনের অত্যন্ত কার্যকরী কৌশল প্রদান করে, যা মানসিক চাপ দূর করতে এবং গভীর অন্তর্দৃষ্টি, শান্তি, সুখ ও সামগ্রিক সুস্থতা গড়ে তুলতে সাহায্য করে।
